1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে গ্রাম পুলিশের জন্য নিম্মমানের পোশাক ও সরঞ্জাম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দুর্নীতিমুক্ত বিআরটিসি ডিপো গঠনে কাজ করছেন ম্যানেজার জুলফিকার, অপ-প্রচারে ক্ষোভ কর্মকর্তা-কর্মচারীরাদের! উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কোচের বিরুদ্ধে রোনালদোর বিস্ফোরক দাবি ‘১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না’ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১ বিমান-ড্রোন ক্ষতিগ্রস্ত, ব্যয় ৩৩০ কোটি ডলার ভোলায় মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু! ম্যানগ্রোভ প্রকল্পের চার শতাধিক গাছ ধ্বংসের অভিযোগ

বাউফলে গ্রাম পুলিশের জন্য নিম্মমানের পোশাক ও সরঞ্জাম

  • প্রকাশিত : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৫৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর বাউফলে গ্রাম পুলিশদের জন্য নিম্মমানের পোশাক ও সরঞ্জাম সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাম পুলিশ সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ ইং অর্থবছরে উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ১৩৬ জন গ্রাম পুলিশের জন্য নীল রংয়ের ২টি করে জামা, ১টি প্যান্ট, ১টি টর্স লাইট, ১ জোড়া বাটা সু, ১টি রেইন কোর্ট, ১টি ছাতা, ১টি লাঠি ও ১টি করে বেল্ট সরবরাহ করা হয়।

বরিশালের চাঁদনী জেনারেল স্টোর নামের একটি প্রতিষ্ঠান এসব সরঞ্জামাদি সরবরাহ করে। গত ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম গ্রাম পুলিশের মাঝে হন্তান্তর করা হয়।

মোসলেম উদ্দিন, আশরাফুল ইসলাম ও জাহাঙ্গীর আলমসহ একাধিক গ্রাম পুলিশ অভিযোগ করেন, অত্যন্ত নিম্মমানের কাপড় দিয়ে জামা প্যান্ট তৈরি করা হয়েছে, রং উঠে যাচ্ছে।

পোশাকের মাপ সঠিক না থাকায় ফিট হচ্ছে না, টর্স লাইটের ভেতরে লোহার নাট বল্টু দিয়ে জোড়াতালি দেয়া হয়েছে, বাটা সু’র ভিতরে বিস্কুটের কার্টুন দিয়ে সাপোর্ট দেয়া হয়েছে, রেইনকোট পাতলা হওয়ায় ভিতরে পানি ঢুকে যায়।

এসব বিষয় নিয়ে গ্রাম পুলিশ সদস্যরা বাউফলের উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগের বিষয়ে সরবরাহকারি প্রতিষ্ঠান চাঁদনী জেনারেল স্টোরের কর্ণধার সাইদুল ইসলাম তুরাগ বলেন, আমার কাছে যেরকম পোশাক ও সরঞ্জাম চেয়েছে। সেই মানের পোশাক ও সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এখানে আমাদের কোনো গাফিলতি নেই।

এ প্রসঙ্গে বাউফলের উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন বলেন, অভিযোগের পর পোশাক ও সরঞ্জামাদির স্যাম্পল পটুয়াখালী পাঠানো হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসন পদক্ষেপ নিবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews