1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাণিজ্যমেলার সময় বাড়ছে না - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বাণিজ্যমেলার সময় বাড়ছে না

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৮ 0 বার সংবাদি দেখেছে

বাণিজ্যমেলার সময় বাড়ছে না। অর্থাৎ আর মাত্র পাঁচ দিন পরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসরের সমাপ্তি টানা হবে। মেলার সময় আরও সাত দিন বাড়ানোর দাবি করেছিলেন ব্যবসায়ীরা। এবিষয়ে একটি লিখিত চিঠি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে পাঠিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে মেলার সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

শুক্রবার (২৭ জানুয়ারি) ইপিবির সচিব ইফতেখার আহমেদ জানান, সমাপণী অনুষ্ঠান ৩১ জানুয়ারিই হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা বাণিজ্যমেলার সময় বাড়ানোর দাবি জানালেও বাড়ানো হচ্ছে না মেলার সময়। ৩১ জানুয়ারি বিকাল ৪টায় সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের বাণিজ্যমেলা।

এর আগে ২৪ জানুয়ারি ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে সময়সীমা বাড়ানোর জন্য লিখিত আবেদন করেন। তাদের দাবি, বাণিজ্যমেলার সময় না বাড়ানো হলে তাদের অনেক পণ্য অবিক্রিত থেকে যাবে। তাই লোকসান এড়াতে বাণিজ্যমন্ত্রীর কাছে ৩১ জানুয়ারির পর আরও সাত দিন বিনাভাড়ায় মেলায় বেচাকেনা করার আবেদন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews