1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বানারীপাড়ায় মৎস্য দপ্তরের আয়োজনে ঝিনুকে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বানারীপাড়ায় মৎস্য দপ্তরের আয়োজনে ঝিনুকে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৭ 0 বার সংবাদি দেখেছে

বানারীপাড়া প্রতিনিধি // বরিশালের বানারীপাড়ায় মৎস্য দপ্তরের আয়োজনে ও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অর্থায়নে বেকার যুবক – যুবতী উদ্যোক্তাদের মাজে ঝিনুকে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১৯ জুন রবিবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলার ২৫ জন তরুন উদ্যোক্তা ও বেকার যুবক যুবতীদের মাঝে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় ঝিনুক বাছাই, ঝিনুকে সিজারের মাধ্যমে  ইমেজ স্থাপন সরাসরি হাতে কলমে শিখানো হয়। এ প্রশিক্ষন থেকে জানা গেছে, মুক্তা জীবন্ত ঝিনুকের দেহের ভেতরে জৈবিক প্রক্রিয়ায় তৈরি এক ধরনের রত্ন। মুক্তা সৌখিনতা ও আভিজাত্যের প্রতীক। মুক্তার প্রধান ব্যবহার অলংকার হলেও কিছু কিছু জটিল রোগের চিকিৎসায় মুক্তা ও মুক্তা চূর্ণ ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে মুক্তার চাহিদা যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে,  তেমনি ভাবে অভ্যন্তরীণ বাজারেও মুক্তার চাহিদা উল্লেখযোগ্য। মুক্তা চাষ একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি। কেননা ঝিনুকে প্রক্রিয়া জলাশয় কে পরিষ্কার রাখে। মুক্তা চাষের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী। তিনি বলেন, ঝিনুক চাষ বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প। ঝিনুক থেকে পাওয়া যায় মহামূল্যবান মুক্তা। তাই এই খাতে নজর দেয়া গেলে দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এ ছাড়াও উপস্থিত ছিলেন, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, অফিস সহকারী সুমন মিয়া, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার, এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির। এ প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় সম্পদ ব্যাবহার করে দেশীয় রত্নের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অনেক বেকার যুবক- যুবতীর কর্মসংস্থানের যোগান সম্ভব। স্বল্প খরচ, অনুকুল পরিবেশ, কাঁচা মালের প্রাচুর্যতা সব মিলিয়ে ঝিনুকে মুক্তা চাষ হতে পারে হাজার বেকার কর্মসংস্থানের পথ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews