1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবার লাশ দাফনের সাড়ে আট ঘণ্টা পর মেয়ের জন্ম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাবার লাশ দাফনের সাড়ে আট ঘণ্টা পর মেয়ের জন্ম

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

সন্তানের জীবনে বাবা বটবৃক্ষ স্বরূপ। সেই বৃক্ষের শীতল ছায়ায় সন্তান পরম মমতায় বেড়ে ওঠে। বাবার শক্ত হাত যেমন সন্তানের সব বাধা-বিপত্তিকে দূরে ঠেলে দেয়, তেমনি সন্তানকে সারা জীবন বুকে আগলে রাখেন বাবা।

বাবার সেই আদর কপালে ছিল না শাহজাহান মনিরের সন্তানের। বাবাকে দাফনের আট ঘণ্টা পর জন্ম হয় শিশুটির। ঘটনাটি কক্সবাজারের চকরিয়া উপজেলার।

চকরিয়ার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মনির ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান গত বৃহস্পতিবার রাতে। পরের দিন গতকাল শুক্রবার বেলা ১১টায় চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

দাফনের কয়েক ঘণ্টা যেতে না যেতেই মনিরের অন্তঃসত্ত্বা স্ত্রী রুশনি জান্নাতকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে তিনি জন্ম দেন ফুটফুটে কন্যা সন্তান। তার আগেও এক মেয়ে রয়েছে। এখন দুই মেয়েকে নিয়ে ‘অথৈ সাগরে’ রুশনি জান্নাত।

জানা যায়, ২০১৯ সালের ২৭ জানুয়ারি মনিরের সঙ্গে রুশনির বিয়ে হয়। ৪ বছর পর মনিরের লাশ দাফনও করা হয় একই তারিখে। আবার ওই তারিখেই তার দ্বিতীয় মেয়ের জন্ম হয়।

মনিরের পরিবারের লোকজন জানায়, কয়েক মাস আগে মনিরের লিভার ক্যানসার ধরা পড়ে। বাংলাদেশে কয়েক দিন চিকিৎসা করার পর তাকে নিয়ে যাওয়া হয় ভারতের হায়দরাবাদের এআইজি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দেন। পরে দেশে ফিরে চট্টগ্রামের ক্যানসার বিশেষজ্ঞ আবদুল আউয়ালের তত্ত্বাবধানে ছয়টি কেমোথেরাপি নেন তিনি। তবে অবস্থার অবনতি হলে মনিরকে আবারও হায়দরাবাদে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত মঙ্গলবার মনির দেশে ফেরেন।

মনিরের স্ত্রী রুশনি জান্নাত বলেন, ‘সানজিদা হক রাফা নামের আড়াই বছর বয়সী আরেকটি মেয়ে আছে। আমার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার চিকিৎসার পেছনেও অনেক টাকা খরচ হয়েছে। আমি এখন কীভাবে সংসার চালাব?’

রাজনীতির পাশাপাশি চকরিয়া পৌরশহরের তরছঘাট এলাকায় মনিরের ফার্নিচারের দোকান রয়েছে। তিনি চকরিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, চকরিয়া পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক, চকরিয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক ও তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

মনিরের বন্ধু ও তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, ‘মনির রাজনীতি করলেও কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ ছিল না। সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। তার ক্যানসারে আক্রান্তের খবরে রাজনীতির ঊর্ধ্বে উঠে অনেকে সহযোগিতা-সহমর্মিতা জানিয়ে ছিলেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews