1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাসায় ফেরার পথে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাসায় ফেরার পথে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // লালমনিরহাটের পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে (৬৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ আলী পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের আপন মামা। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম রসূলগঞ্জ (পোস্ট অফিস পাড়া) বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পথেই তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, ওয়াজেদ আলী কলেজের চাকরি থেকে অবসর নেওয়ার পর বেশির ভাগ সময় বাসাতেই কাটাতেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। তার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব বা পূর্বশত্রুতা ছিল বলেও তাদের জানা নেই।

এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল জানান, তার মামা এম ওয়াজেদ আলী সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি উপজেলার সব ধরনের প্রগতিশীল ও মানব কল্যাণমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার সঙ্গে কোনোদিন কোনো মানুষের বাকবিতণ্ডাও হয়নি। দুর্বৃত্তরা কেন তার মামাকে হত্যা করল, তা তারা বুঝে উঠতে পারছেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি। এর কারণ উদঘাটনসহ হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews