1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিমান বিধ্বস্ত: এখনো নিখোঁজ ৩ শিক্ষার্থী, ২ অভিভাবক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিমান বিধ্বস্ত: এখনো নিখোঁজ ৩ শিক্ষার্থী, ২ অভিভাবক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৫৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবকের।

স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের কাছে আসা তথ্যমতে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন—তিনজন শিক্ষার্থী এবং দুইজন অভিভাবক। এসব তথ্য নিখোঁজ পরিবারগুলোর পক্ষ থেকেই এসেছে।”

তিনি আরও জানান, “দুপুর নাগাদ সংবাদ সম্মেলন বা মিডিয়া উইংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।”

এদিকে, আগামী রোববার থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

গত সোমবার (২২ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনা, যাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন, যাদের অধিকাংশই শিশু।

দগ্ধ ও আহত ৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে। তাঁদের মধ্যে অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ছয়জনের পোড়া মরদেহ এখনো শনাক্ত হয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করতে নিখোঁজ পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews