1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিরোধীরা আন্দোলন করলে গ্রেপ্তার না করার নির্দেশ প্রধানমন্ত্রীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিরোধীরা আন্দোলন করলে গ্রেপ্তার না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৪৯১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করলে তাদের কাউকে গ্রেপ্তার না কারার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের আগে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন এবং নৈরাজ্যের কারণে মানুষের কষ্ট আরও বাড়তে পারে। আমাদের অপজিশন (বিরোধী রাজনৈতিক দল) একটা সুযোগ পাচ্ছে। তারা আন্দোলন করছে, করুক। আজকে আমি নির্দেশ দিয়েছি, যারা আন্দোলন করছে তাদের কাউকে যেন গ্রেপ্তার করা না হয়।

তিনি বলেন, তারা আন্দোলন করতে চায় করুক, অসুবিধা কোথায়? তবে তারা বেশি করতে গেলে তো মানুষের কষ্ট আরও বাড়বে। এটা দেশের জন্য ক্ষতি হবে।

তবে এটা আমরা সামাল দিতে পারবে।সরকারপ্রধান বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে দেশের মানুষের সমস্যা উপলব্ধি করে তাদের কষ্ট লাঘবের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি। মানুষের কষ্ট যে আমরা বুঝি না, তা নয়।

এ সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশে তা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, বিদ্যুৎ সমস্যার জন্য কিছুদিন কষ্ট করতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উপাদানগুলো দেশে চলে আসলে বিদ্যুৎ সমস্যা কেটে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews