1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ের পরও লুকিয়ে প্রেম, ধরা পড়তেই প্রেমিকার জুতাপেটা খেলেন যুবক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিয়ের পরও লুকিয়ে প্রেম, ধরা পড়তেই প্রেমিকার জুতাপেটা খেলেন যুবক

  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪৮২ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // অনেক পুরুষ বিবাহিত হওয়ার পরেও একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ধরা না পড়া পর্যন্ত সেসব সম্পর্ক গোপনই রাখেন তারা। হঠাৎ যদি সেই সম্পর্কের কথা ফাঁস হয়ে যায় তাহলে প্রেমিকার কাছে গুনতে হয় শাস্তি। এমনই এক শাস্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি ভারতের আসানসোল পৌরনিগমের ৭১ নম্বর ওয়ার্ডে কুলটির রানিতলা এলাকায় ঘটেছে এ ঘটনা।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের কথা লুকিয়ে ওই যুবক দিনের পর দিন এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের বিষয়টি যখন ফাঁস হয় তখন সালিশি সভা ডেকে সবার সামনে নিজের জুতা খুলে যুবককে বেধড়ক মারেন ওই তরুণী। এমনকি থুতু ফেলে চাটতেও বাধ্য করা হয় তাকে। এমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

জানা গেছে, বিবাহিত এক যুবক নিজের পরিচয় গোপন রেখে প্রেমের সম্পর্ক করেছিলেন এক তরুণীর সঙ্গে। ওই তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সালিশি সভা বসানো হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তৃণমূল নেতাদের সামনে ওই তরুণী ওই যুবককে প্রথমে জুতোপেটা করেন। পরে তরুণীর থুতু চাটানো হয় ওই অভিযুক্তকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews