1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভবনটি থেকে আরো দুই মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ভবনটি থেকে আরো দুই মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২০

  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩১৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর ফুলবাড়িয়ায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে আরো দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ারসার্ভিস। এ নিয়ে এ বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হলেন। উদ্ধার অভিযানে বুধবার বিকেল ৫টার দিকে দুজনের মরদেহ উদ্ধার হয়।

 

এর আগে মঙ্গলবার বিকালে গুলিস্তানের ফুলবাড়িয়ার ওই ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। এরমধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, বর্তমানে হাসপাতালে ২০ জন ভর্তি আছেন। তাদের মধ্যে একজন আইসিইউতে। বাকি সবার অবস্থা উন্নতির দিকে। এখন পর্যন্ত এখানে শতাধিক চিকিৎসা নিয়েছেন। যার যে চিকিৎসা দরকার ছিল, তাকে সেটা দেয়া হয়েছে।

পরিচালক বলেন, এখন পর্যন্ত যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৬ জনের মরদেহ জেলা প্রশাসনের দায়িত্বে বুঝিয়ে দেয়া হয়েছে, একজনকে স্বজনরা নিয়ে গেছেন।

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, এই হাসপাতালে এখন ভর্তি আছেন ১০ জন। তাদের মধ্যে তিনজন আইসিইউতে। এই তিনজনের মধ্যে দুইজন লাইফ সাপোর্টে। তাদের কেউই শঙ্কামুক্ত নন। সবার শরীরের ৫০ থেকে ৯০ শতাংশ দগ্ধ এবং তাদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বিস্ফোরণের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews