1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে দূষিত পানি পানে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২ শতাধিক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

ভারতে দূষিত পানি পানে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২ শতাধিক

  • প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৫০৮ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে দূষিত পানীয় পানির কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও দুই শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শহরের ভাগীরথপুরা এলাকায় পানীয় পানির পাইপে ছিদ্রের কারণে ব্যাকটেরিয়া উপস্থিতি পাওয়া গেছে।

 

দূষিত পানি পানে প্রাণহানির বিষয়ে তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক সংখ্যা সম্পর্কে আমি এ মুহূর্তে কিছু বলতে পারছি না, তবে হ্যাঁ, একই এলাকার ২০০ জনেরও বেশি লোক শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সংগৃহীত পানির নমুনার চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।’
 
জেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রাবণ ভার্মা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং পানি বিশুদ্ধ করার জন্য ক্লোরিন ট্যাবলেট বিতরণ করছেন।
 
তিনি আরও বলেন, ‘আমরা একটি লিকেজ পয়েন্ট শনাক্ত করেছি, যেখান থেকে পানি দূষিত হচ্ছিল। সেটি এরইমধ্যে মেরামত করা হয়েছে। এখন পর্যন্ত ৮ হাজার ৫৭১ জনকে পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৩৩৮ জনের শরীরে মৃদু উপসর্গ শনাক্ত করা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews