1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ২ মামলা: আসামি ৪০০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেপ্তার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন প্ল্যান বহির্ভূত গভীর নলকূপ বসানোর চেষ্টা, মালামাল জব্দ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া দৌলতখানে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার, হাসপাতালে ভিকটিমের পাশে পুলিশ সুপার বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা হাতানোর চেষ্টা, যুবকের এক মাসের কারাদণ্ড সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ২ মামলা: আসামি ৪০০

  • প্রকাশিত : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫৬৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা করেছে পুলিশ। সোমবার (১ আগস্টা) বেলা ১১টার দিকে ভোলা মডেল থানায় এসআই মো. জসিম বাদী হয়ে এ মামলা করেন।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপির নেতা-কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনসহ ১০ জন পুলিশ সদস্য মারাত্মক আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ভোলা মডেল থানায় এসআই জসিম বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ করে ও ২৫০/৩০০ জনকে অজ্ঞাত করে মামলা করেন।

এছাড়া মো. আব্দুর রহিম মাতাব্বর নামে একজনকে হত্যার ঘটনায়ও ভোলা মডেল থানায় এসআই জসিম বাদী হয়ে ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে আরেকটি মামলা করেন বলে জানান এসপি।

তিনি আরও জানান, এ পর্যন্ত আমরা অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা বিএনপির অফিসের সামনে প্রতিবাদ সভা করেন বিএনপির নেতা-কর্মীরা। সভা শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডে যাওয়ার সময় পুলিশ-বিএনপির সংঘর্ষ বাধে। এতে পুলিশের ১০ জন ও বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এছাড়াও এ ঘটনায় মো. আব্দুর রহিম নামে একজন নিহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews