1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় যুবদলের ২ কর্মী বহিষ্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

ভোলায় যুবদলের ২ কর্মী বহিষ্কার

  • প্রকাশিত : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৩ 0 বার সংবাদি দেখেছে
ভোলা দক্ষিণ প্রতিনিধি // দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভোলা বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন যুবদলের কর্মী মো. আব্রাহাম চৌধুরী ও আব্দুর রহমান চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরোয়ার আলম খান ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম নাছিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরোয়ার আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসান নগর ইউনিয়ন বিএনপির দলীয় শৃঙ্খলা এবং ভাবমূর্তি রক্ষার্থে জরুরি সিদ্ধান্তে তাদের দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা দুজনই যুবদল কর্মী। তাদের কোনো কর্মকাণ্ডের দায় বিএনপি বহন করবে না বলেও জানান মো. সরোয়ার আলম খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews