1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৫৯ 0 বার সংবাদি দেখেছে

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি // দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে এক মাস ৭ দিন পাথর উত্তোলন বন্ধ থাকার পর পুনরায় পাথর তোলার কাজ শুরু করেন শ্রমিকেরা।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনির ভূগর্ভ থেকে পাথর তোলা বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে গতকাল বুধবার রাত ১২ টা থেকে দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে প্রথম শিফটে শ্রমিকেরা পাথর উত্তোলনের কাজ শুরু করে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবাইয়ের হোসেন প্রতিনিধিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জোবাইয়ের হোসেন বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে গত মাসে খনির ভূগর্ভ থেকে পাথর তোলা বন্ধ হয়ে যায়। পরে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে বুধবার সকালে প্রথম শিফট থেকে খনি ভূগর্ভ থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে।’

খনি সূত্রে জানা যায়, দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া খনির ভূগর্ভ থেকে প্রতিদিন তিন শিফটে ৫ হাজার টন পাথর তোলা হয়। এর আগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে খনির পাথর তোলা বন্ধ হয়ে যায়। এক মাস বন্ধ থাকার পর ফের পাথর তোলা শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews