1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মনপুরায় ছাত্রদ‌লনেতা রাশেদ হত‌্যা মামলার প্রধান আসামীসহ তিনজন গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মনপুরায় ছাত্রদ‌লনেতা রাশেদ হত‌্যা মামলার প্রধান আসামীসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ 0 বার সংবাদি দেখেছে

মনপুরা (ভোলা) প্রতি‌নি‌ধি // ভোলার মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের ছাত্রদ‌লের সা‌বেক সাধারন সম্পাদক রা‌শেদ হত‌্যা মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মিজিসহ তিনজন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার গুলশান এলাকা থেকে আসামীদেরকে গ্রেফতার করে ভোলায় নিয়ে আসা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবিরের নের্তৃত্বে তদন্তকারি কর্মকর্তাসহ এই অভিযান পরিচালনা করে মনপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হ‌লেন, মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌ন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মি‌জি, হা‌লিম মি‌জি ও ক‌রিম মি‌জি। বুধবার (০৯ এপ্রিল) সকা‌লে এ ব্যাপারে ভোলা পু‌লিশ সুপার কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌ন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো: আছাদুজ্জামান জানান, মনপুরার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের নুরউদ্দিন মা‌র্কেট সংলগ্ন বে‌ড়ি বাঁধের জিও ব‌্যা‌গের কাজ নি‌য়ে দুই পক্ষের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ছাত্রদলনেতা রা‌শেদের মৃত্যু হয়।

উক্ত ঘটনায় মনপুরা থানায় মামলা হওয়ার পর থেকে প্রধান আসামীসহ একাধিক আসামী পলাতক ছিলো।অবশেষে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী‌ গিয়াস উদ্দিন মি‌জিসহ তিন আসামী‌কে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। তা‌দেরকে বিজ্ঞ আদাল‌তে হা‌জির ক‌রে জিজ্ঞাসাবাদের জন‌্য রিমান্ডের আবেদন করা হ‌বে।

এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান, নিহত ছাত্রদল নেতা রাশেদ হত্যা মামলার আসামীদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে আমার নের্তৃত্বে তদন্তকারি কর্মকর্তাসহ ফোর্স নিয়ে আমরা ঢাকায় অভিযান পরিচালনা করি। এবং রাশেদ হতা মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিন মিজিসহ তিন আসামীকে গ্রেফতার করে ভোলায় নিয়ে আসি। আসামীদেরকে মনপুরা বিজ্ঞ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews