1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৬৮ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সবশেষ তথ্যে দুপুর ১২টা পর্যন্ত এ সংখ্যা জানানো হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহতদের সংখ্যা সম্পর্কে বলা হয়েছে- 

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৪৬ জন, নিহত ১০

৩. ঢাকা মেডিকেল: আহত ৩, নিহত ১

৪. সিএমএইচ-ঢাকা: আহত ২৮, নিহত ১৬

৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ৩, নিহত নেই

৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১৩, নিহত ২

৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১

৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই

৯. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ১

১০. ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১

উল্লেখ্য, গতকাল সোমবার বেলা ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews