1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মায়ের সঙ্গে অভিমানে প্রাণ দিল ইয়াছিন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মায়ের সঙ্গে অভিমানে প্রাণ দিল ইয়াছিন

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৮ 0 বার সংবাদি দেখেছে

কুমিল্লার চৌদ্দগ্রামে পছন্দের সাইকেল কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে ইয়াছিন আরাফাত (১৪) নামের এক মাদ্রাসাছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ইয়াছিন ওই গ্রামের মৃত আবুল হাশেম ও নাছিমা বেগমের ছেলে। সে স্থানীয় কাছারিপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াছিন আরাফাত বেশ কিছুদিন ধরে মায়ের কাছে একটি নতুন সাইকেল কিনে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার মা এখনই সাইকেল কিনে দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ ও অভিমানী হয়ে শুক্রবার বিকেলে নিজ ঘরে সবার অলক্ষ্যে গলায় ফাঁস দেয় ইয়াছিন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) লিটন চাকমার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই লিটন চাকমা জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews