1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মা অন্তঃসত্ত্বা হওয়ায় কথা বলা বন্ধ করে দেয় মেয়ে, এরপর ‘বিষপানে’ মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

মা অন্তঃসত্ত্বা হওয়ায় কথা বলা বন্ধ করে দেয় মেয়ে, এরপর ‘বিষপানে’ মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩২৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মা অন্তঃসত্ত্বা হওয়ায় বরগুনার বেতাগী উপজেলায় বিষপানে মোসা. আমেনা (১৭) নামে এক কলেজছাত্রীর ‘আত্মহত্যার’ খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের দক্ষিণ করুণা গ্রামে এ ঘটনা ঘটে। আমেনা দক্ষিণ করুণা গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। সে উপজেলার কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

আমেনার বাবা মো. জাকির হোসেন বলেন, ‘আমার দুই মেয়ের মধ্যে আমেনা বড়। আমরা স্বামী-স্ত্রী ছেলেসন্তানের আশা করেছি। আমার স্ত্রী এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি কয়েক দিন আগে আমেনা জানতে পেরে ক্ষোভে ও লজ্জায় তার মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়।

আজ রাতে হঠাৎ আমার স্ত্রী আমাকে ডেকে বলে আমেনাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, ও গ্যাসের ট্যাবলেট খেয়েছে। পরে আমরা ওকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর আমেনা মারা যায়।’

তবে আমেনার ফুফু মোসা. লাকি আক্তার বলেন, ‘মঙ্গলবার রাতে পড়াশোনার জন্য আমেনাকে তার মা বকাবকি করে। এতে অভিমান করে সে বিষপান করে। তার মায়ের ডাক-চিৎকারে আমরা খবর পেয়ে আমেনাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. জিয়াউল হক লিখন বলেন, আমেনাকে হাসপাতালে আনার পর তার স্টমাক ওয়াশ করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু রোগীর স্বজনেরা তাকে বরিশালে নিতে বিলম্ব করায় হাসপাতালের বেডেই তার মৃত্যু হয়।

বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, ‘খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। এরপর ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বরগুনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews