1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মিস ইউনিভার্সের মুকুট জিততে না পারায় মাহির দুঃখ প্রকাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মিস ইউনিভার্সের মুকুট জিততে না পারায় মাহির দুঃখ প্রকাশ

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // মিস ইউনিভার্সের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। তবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেত্তো। প্রতিযোগিতা শেষ হওয়ার পর দেশের মানুষের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন মাহি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত।

ফেসবুক পোস্টের শুরুতে সামিরা খান মাহি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।

বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করার ইচ্ছা ছিল সামিরা খান মাহির। সে জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন তিনি।

মাহি লিখেছেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।’

তবে প্রতিযোগিতার ফলাফল নিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ রয়েছে মাহির। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের আশা অনুযায়ী গর্বিত করতে না পারলে আমি ক্ষমাপ্রার্থী।’

জীবনের সব চেষ্টা যে প্রত্যাশিত ফল বয়ে আনে না, সেই উপলব্ধির কথাও তুলে ধরেছেন মাহি। তাঁর মতে, প্রত্যাশা অনুযায়ী ফল না এলেও প্রতিটি চেষ্টার মূল্য রয়েছে। কিছু অভিজ্ঞতা, মুহূর্ত ও অনুভূতি সারা জীবন মনে থেকে যায়।

মাহি লিখেছেন, ‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’

ফেসবুক পোস্টের শেষে দেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথা জানিয়ে মাহি লিখেছেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’

প্রতিযোগিতায় মুকুট জিততে না পারলেও দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন মাহি। তাঁকে বিশ্বাস করা, পাশে থাকা এবং ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews