
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে মাদক, সন্ত্রাস, উগ্রবাদ, জুয়া ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ৫ নং মেহেন্দিগঞ্জ ইউনিয়নের সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয় ও সাদেকপুর দাখিল মাদরাসার যৌথ আয়োজনে বিদ্যালয়ের বারান্দায় স্থানীয়দের আয়োজনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সাধারন মানুষজন মতবিনিময় সভায় অংশগ্রহন করে।
ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান কাল্টু ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই মিঠু আহমেদ, প্রধান শিক্ষক শিক্ষক মফিজুর রহমান চান্দু, দাখিল মাদরাসার সুপার হাবিবুর রহমান, মেম্বার মোস্তাফিজুর রহমান নাসির, শিক্ষক গাজী শাহরিয়া জাহাঙ্গীর, শাজাহান আকন, সুলতান আহমদ, ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, মেম্বার মনির চাপরাসি মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী লিটন প্রমুখ। বক্তারা বলেন,
ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর পর তারা কার কার সাথে চলাফেরা করে, স্কুল ফাঁকি দেয় কিনা, সঠিকভাবে লেখাপড়া করে কিনা সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। স্কুলের ছাত্রীদের যাতায়াতের পথে বকাটেরা ইভটিজিং বা তাদের সাথে কোন প্রকার অসৎ আচরণ করে কিনা সে বিষয়গুলি শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের খেয়াল রাখতে হবে। বক্তারা বলেন, ইভটিজারদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। কেউ যদি ছাত্রীদের সাথে বাজে আচরণ করে তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়ার পরামর্শ দেন। পাশাপাশি বাল্যবিবাহ থেকে বিরত থাকতে অবিভাবকদের অনুরোধ জানান বক্তারা।
গ্রামের নানাস্থানে বেড়েছে মাদকের ছড়াছড়ি। ফলে প্রায়ই ঘটছে চুরিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। বিদ্যালয়ে যাওয়া আসার পথে ছাত্রীরা ইভটিজিংয়ে শিকার হয় কিশোর গ্যাংয়ের কাছে। মারামারিসহ প্রকাশ্যে মাদক সেবন করে এসব বখাটেরা। এসবের বিরুদ্ধে কেউ কিছু বললে উল্টো তাঁদের হাতে নাজেহাল হতে হয়। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত দৃষ্টি কামনা করেন এলাকাবাসী। জঙ্গিবাদ, মাদককারবারি ও ইভটিজাররা সমাজের ঘৃণিত মানুষ, এরা সমাজ বিচ্যুত, এদেরকে যেখানে পাবেন শক্ত হাতে বয়কট করুন। এদের সমাজের থাকার কোন অধিকার নেই। অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পদক্ষেপ এবং ইভটিজিং বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছেন।