1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোটরসাইকেলকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস, নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

মোটরসাইকেলকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস, নিহত ২

  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫১ 0 বার সংবাদি দেখেছে

নীলফামারীর সৈয়দপুরে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকালে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নূর ইসলাম (৪৮) ও মাসুদ হোসেন (২৫)। তারা দুজনেই স্থানীয় একটি ইটভাটার কর্মী ছিলেন। নূর ইসলাম নৈশপ্রহরী এবং মাসুদ হোসেন ফায়ারম্যান হিসেবে সেখানে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, কাজ শেষে সকালে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি কোচ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews