1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত অর্ধশত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত অর্ধশত

  • প্রকাশিত : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আরও দুজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে, বাকি চারজন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আজ সোমবার সকাল সাড়ে ৮টায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে দুর্ঘটনায় আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরপর মধ্যরাতে ও সকালে আরও দুজন মারা যান।

তিনি বলেন, নিহতদের মধ্যে একজনের নাম জুয়েল। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। চারজনের লাশ হাসপাতালে আছে।

এ ঘটনায় এখনো চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানান চিকিৎসক মো. ফরহাদুজ্জামান।

এর আগে রোববার রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাস্থলে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ খতিবুর রহমান।

স্থানীয়রা জানায়, রোববার রাতে ওই এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়। এদিন রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ খতিবুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং ৩৫ জন আহত হন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews