1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রহমতপুরে ছিন্তাইয়ের পরে গুম খুনের হুমকির অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রহমতপুরে ছিন্তাইয়ের পরে গুম খুনের হুমকির অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬৮৭ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন রহমতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খানপুরা গ্রামে ছিনতাইয়ের পর বাড়িতে এসে হত্যার হুমকিতে আ: জব্বার আকন এর একমাত্র ছেলে আরিফুর রহমান প্রাণের ভয়ে রানিং দোকান বন্ধ রেখে পালিয়ে বেড়াচ্ছেন। গত বুধবার (২ জুলাই) সকাল আনুমানিক ৫ টায় মৃত উজ্জ্যত আলী আকন এর বাড়ির দক্ষিণ পাশে সিদ্দিকুর রহমানের কলা বাগানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আ: জব্বার আকন (৫৮) তিনি হলেন ওই ওয়ার্ডের বাসিন্দা মৃত উজ্জত আলী আকনের ছোট ছেলে। আহত আ: জব্বার আকন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আ: জব্বার আকন জানান প্রতিদিনের ন্যায় গত ২ জুলাই সকালে দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কাদা মাটির রাস্তা দিয়ে হেঁটে সিদ্দিকুর রহমান এর কলাবাগান পার হলে বাগানে ওৎ পেতে থাকা সুমন খলিফা, কামাল খলিফা (আক্কাস), সুধীর চন্দ্র ধুপি, ও দিলীপ চন্দ্র ধুপি পিটিয়ে গুরুতর জখম করে ৭০,২০০ টাকা ছিনিয়ে নিয়ে ও খেনতো না হয় ১০ জুলাই সকাল ৯ টার দিকে আ: জব্বার আকন এর বাড়িতে এসে এই ঘটনা নিয়ে আইনি প্রক্রিয়ায় গেলে বাপ ও ছেলেকে হত্যা করে তাদের বংশ নির্বংশ করে দিবে বলে হুমকি প্রদান করে ও আরিফুর রহমান আকনকে রাস্তায় একা পেলে গুম খুনের হুমকি দেয় তাদের ভয়ে আরিফুর রহমান আকন রানিং দোকান বন্ধ রেখে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আরিফুর রহমান এখন এর বাবা আব্দুল জব্বার আকন জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews