1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ফ্রি ভর্তি কোচিং - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ফ্রি ভর্তি কোচিং

  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

সোহেল খন্দকার (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে ভর্তি সহায়তা (কোচিং) কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে এ ভর্তি সহায়তা কার্যক্রমের প্রথম দিনের ওরিয়েন্টেশন এবং শিক্ষার্থীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রমের আয়োজক মঈন আলম ফিরোজী। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী ও অভিজ্ঞ শিক্ষার্থীরা অংশ নিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি, বিষয়ভিত্তিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কাজী নজরুল হাসান (২০১৩-১৪ শিক্ষাবর্ষ), মাসরাফি (ইংরেজি বিভাগ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ), মেহেদী হাসান সিয়াম (বাংলা বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ), শাকিল আহমেদ (আরবি বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ) এবং মিজানুর রহমান (ম্যানেজমেন্ট বিভাগ, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালিল আডিক সরকার, সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আয়োজক সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। ভর্তি সহায়তা কোচিংয়ের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে ব্যারিস্টার মঈন ফিরোজীর কার্যালয়ে, তালুকদার বাড়ি মসজিদ সংলগ্ন, বাইপাস মোড়, রাজাপুরে।
বক্তারা বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা ও সঠিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে এ ধরনের বিনামূল্যের ভর্তি সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।
তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ:
মাকসুদ: ০১৭১৬৯১২৯০৩
জালিল আডিক: ০১৬০২৫৭৬১৫৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews