1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রামগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

রামগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৭১ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি // প্রতিষ্ঠার পর থেকেই রামগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সংবাদ সবার আগে সংগ্রহ ও প্রকাশের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে রামগঞ্জ প্রেসক্লাব। প্রতি বছরের ন্যায় এবারও ব্যতিক্রম ভাবে ইফতার আয়োজন করেন এই সংগঠনটি।

১৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় রামগঞ্জ বাজারস্থ ক্যাপসিকাম রেষ্টুরেন্টে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রহমত উল্লাহ পাটোয়ারী সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- সাবেক মেয়র ও এমপির স্থানীয় প্রতিনিধি বেল্লাল আহম্মেদ, ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, কাউন্সিলর মেহেদী হাসান সুমন, রাশেদুল হাসান, উপজেলা সেচ্ছাসেবকলীগীগের আহ্বায়ক মোঃ সোহেল রানা।

এ সময় রামগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আবু তাহের, সহ-সভাপতি হালিম খান লিটন, যুগ্ম সাধারন সম্পাদক জিএস নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক জাকির হোসাইন সুমন, অর্থ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান হোসেন রাজন, কার্যনির্বাহী সদস্য মোঃ ছায়েদ হোসেন, কাজী মহিউদ্দন মইন, ওমর ফারুক, পারভেজ হোসাইন, সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, মোঃ কাউছার হোসেন, বেলায়েত হোসন বাচ্চু, শাহআলম, শাফায়েত আহম্মেদ, তপন মজুমদার প্রমুখ ।

ইফতার আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রামগঞ্জ প্রেসক্লাবের প্রবিন সাংবাদিক আবু ছায়েদ মোহনের সুস্থতা কামনা, প্রেসক্লাবের সভাপতি রহমত উল্যাহ পাটওয়ারীর রত্নাগর্ভা মা ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের ভাই তকদীর হোসেন পলাশ ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদের শশুরের মৃত্যুতে রামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জানানো হয় ও তাদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।

এসময় সাবেক মেয়র ও এমপির স্থানীয় প্রতিনিধি বেল্লাল আহম্মেদ বলেন, প্রেসক্লাব হবে সার্বজনিন, সকল মতের। এখানে কর্মরত সকল সাংবাদিকদের মিলন ক্ষেত্র। সদস্যদের মধ্যে ঐক্যবদ্ধতা, সৃষ্টিশীলতা এবং সুকুমার প্রবৃত্তির অব্যাহত চর্চা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।পাশাপাশি ইফতার আয়োজন করায় প্রেসক্লাবকে ধন্যবাদ জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews