1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাস্তায় রক্তাক্ত মরদেহ, মাইক্রোবাস ফেলে পালালেন ঘাতক চালক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

রাস্তায় রক্তাক্ত মরদেহ, মাইক্রোবাস ফেলে পালালেন ঘাতক চালক

  • প্রকাশিত : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাসের চাপায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটিকে আটক করেছে পুলিশ।

রোববার (০৭ মে) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগছ বাইপাশ মহাসড়কে এ দুর্ঘটনাট ঘটে। নিহত শফিকুল আজিজনগর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে স্থানীয়রা বাইপাস সড়কে রক্তাক্ত অবস্থায় ওই বাইসাইকেল আরোহীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর পর কালান্দিগছ বাজারে গিয়ে সড়কের এক পাশে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ঘাতক চালক মাইক্রোবাসটি এখানে রেখেই পালিয়ে গেছে। মাইক্রোবাসটির সামনের কাচ ও বেশ কয়েকটি স্থানে দুর্ঘটনার লক্ষণ পাওয়া গেছে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাইসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক মাইক্রোবাসটি দিয়ে উপজেলার বিভিন্ন বাজারে ক্যানভ্যাসারের কাজ করা হতো। ঘটনার পর গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews