1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

লালপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ 

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৬ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072
লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) ভোরে উপজেলার পাবনা-বনপাড়া মহাসড়কের   কদিমচিলান এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের ইসারুদ্দিন মন্ডলের ছেলে ভ্যান চালক আলফু (৫৫) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলভদ্রপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে  ট্রাক চালক মোস্তাকিম (২৪)।
স্থানীয় সূত্রে জানাযায় খুলনা থেকে বনপাড়াগামী একটি ট্রাক রাজাপুরগামী একটি ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানের চালক আলফুর মৃত্যু হয় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোড়ে ধাক্কা দিলে ট্রাকের চালক ও সহকারী  গুরুতর আহত অবস্থায় গাড়িতে আটকে থাকে। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে ট্রাকের চালক মোস্তাকিমের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান দুর্ঘটনা কবলিত ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানটি জব্দ করা হয়েছে। এব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews