1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘শিক্ষকরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

‘শিক্ষকরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা’

  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে রাত দিন কাজ করে যাচ্ছেন। জাতীর পিতা স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছেন। শিক্ষকরা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা।
বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে শুক্রবার সকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন তিনি। কলেজ ক্যাম্পাসে ব্যবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারমান প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আজ দরিদ্র দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তীর্ণ হয়েছে।
শেখ হাসিনার সরকার শিক্ষার হার বৃদ্ধি করেছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষকদের উপর বিশাল গুরু দায়িত্ব রয়েছে। নতুন প্রজন্মকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। দেশকে সমৃদ্ধশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী কলেজের জন্য নতুন ছাত্রাবাস নির্মাণ, মাঠের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কলেজের পুকুরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। নতুন সিটি মেয়রকে সঙ্গে নিয়ে বরিশালকে আধুনিক শহরে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এসএম কাইয়ুম উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, স্থানীয় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের সাবেক ভিপি মঈন তুষার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews