1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শীতে কাঁপছে পটুয়াখালী, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

শীতে কাঁপছে পটুয়াখালী, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীতে টিপ টিপ বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। বেলা বাড়লেও ভেজা থাকছে সড়কগুলো। মিলছে না সূর্যের দেখা। দিনের বেলায় হেড লাইট জালিয়ে চলছে গাড়ি। ব্যাহত হচ্ছে লঞ্চ চলাচল। এদিকে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

এ সময় কুয়াশার মধ্যে দৃষ্টিসীমা ছিলো ৪০০ মিটার। ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় অনকেটা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে চরাঞ্চলের বাসিন্দাসহ নিম্ন আয়ের শ্রমজীবীরা। বেকায়দায় সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরা।

মহিপুর এলাকার মৎস্য ব্যবসায়ী মাহতাব মিয়া বলেন, আমার একটি ট্রলার ১৭ জন জেলেসহ গভীর সাগরে রয়েছে। গভীর সাগরে এখানের চেয়েও আর বেশি শীত অনুভূত হয়। শীত এবং ঘন কুয়াশার জেলেরা বেশ বেকায়দায় পড়েছেন।একই এলাকার মাছ টানা শ্রমিক মিজান বলেন, এমনিতেই আমরা বরফ দেওয়া মাছ মাথায় করে টানি।

তারপরও এত শীত পড়েছে যে এক বেলা মাছ টানার কাজ করলে অন্য বেলা একেবারে কাহিল হয়ে যাই। খেপুপাপড়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জব্বার বলেন, শীত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশা আরও কয়েকদিন বিরাজ করতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews