1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শুধু সামনে নয়, হাঁটুন পেছনেও! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

শুধু সামনে নয়, হাঁটুন পেছনেও!

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৪১ 0 বার সংবাদি দেখেছে
লাইফস্টাইল ডেস্ক // আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই সামনে হাঁটেন। তবে সামনে হাঁটার পাশাপাশি পেছনে হাঁটতে পারলেও অনেক লাভ হয়। সে ক্ষেত্রে শরীরে ভালো থাকে। এমনকি মস্তিষ্কের কার্যকারিতাও বাড়ে। পাশাপাশি শরীরের ভারসাম্য রাখতেও সুবিধা হয়।

বিশেষজ্ঞরা বলেন, আমাদের মধ্যে বেশির ভাগ মানুষ কসরত করেন না। ফলে হাঁটা হতে পারে ব্যায়ামের বিকল্প। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যা কমাতে চাইলে অন্তত পক্ষে ৩০ মিনিট হাঁটতে হবে। এ সময়টুকু হাঁটতে পারলে ডায়াবেটিস, কোলেস্টেরলসহ বিভিন্ন রোগ থেকে দূরে থাকা সম্ভব।

আমরা বেশির ভাগ মানুষ সামনের দিকে হাঁটি। এটাই হলো- স্বাভাবিক পন্থা। তবে অনেকে পেছনের দিকেও হাঁটতে পারেন। এভাবে হাঁটার রয়েছে অনেক উপকারিতা। তাই দিনে অন্তত ২০ মিনিট হাঁটতে পারেন। পেছন ফিরে হাঁটলে যেসব উপকার হয়-

পেছন ফিরে হাঁটলে পা শক্ত হয়

বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, পেছনের দিকে হাঁটতে পারলে আপনার পা শক্ত হয়ে যেতে পারে। আসলে পেছনে হাঁটলে কাফ মাসলসহ শরীরের বিভিন্ন মাসল শক্তিশালী হয়ে ওঠে। ফলে পায়ের ব্যথাও কমতে পারে।

ব্যালান্স ঠিক থাকে

এটাও একটা বিষয়। অনেক সময় দেখা যায়, মানুষের ব্যালান্সের কোনো ঠিক ঠিকানা নেই। বিশেষত একটু বয়স বাড়লে শরীরের ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে পেছনে হাঁটলে এ ভারসাম্য রাখার কাজটা অনেক সহজ হবে।

ব্যথা কমে

দেখা গেছে, সামনে হাঁটার মতোই পেছনে হাঁটার ক্ষেত্রে পায়ের ব্যথা কমে। বিশেষত পেশির ব্যথা কমে এভাবে হাঁটার জন্য। এমনকি পা ফোলা কমতে পারে। তাই সতর্ক হয়ে যান।

মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে

আসলে মস্তিষ্ককে সচল রাখার কাজটা সহজ নয়। দেখা গেছে, আপনি যদি মস্তিষ্ক সহজে সচল রাখতে চান, তবে পেছনে ফিরে হাঁটতে পারেন। বিশেষত বেশি বয়সে এই ট্রিকস কাজে আসে। তবে প্রথমেই খুব বেশি চেষ্টা করবেন না। যতটুকু পারবেন, ততক্ষণই হাঁটুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews