1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সমাবেশে বিএনপি নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠিতে জাতীয় পতাকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সমাবেশে বিএনপি নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠিতে জাতীয় পতাকা

  • প্রকাশিত : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৭৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিনিধি // ময়মনসিংহে বাঁশের লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। গতকাল নগরীর চরপাড়া এলাকায় এ ধরনের বেশ কয়েকটি মিছিল দেখা গেছে।

মিছিলে থাকা আল আমিন নামে এক কর্মী বলেন, ‘নিজেদের রক্ষার জন্য বাঁশ নিয়ে সমাবেশে এসেছি। এক চুলও ছাড় দেব না আমরা।’

দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা থকালেও সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশ এলাকায় জড়ো হতে শুরু করেন। দুপুরে সমাবেশস্থল মাসকান্দার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ জনসমুদ্রে পরিণত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘বাঁশের লাঠি নিয়ে সমাবেশে যোগ দিতে নিষেধ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।’

এদিকে বিএনপির বিভাগীয় গণসমাবেশ কেন্দ্র ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক সমিতির নেতা ও শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

পরিবহন মালিকদের দাবি, এ সমাবেশে বাসে হামলা-ভাঙচুরের আশঙ্কা রয়েছে। তাই তারা আজ ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রেখেছেন।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে আসা বাধাগ্রস্ত করতে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও তারা বিভিন্নভাবে, অটোরিকশায় করে ও হেঁটে সমাবেশে এসেছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শহরের মাসকান্দায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews