1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাত দেশে নতুন কমিটি ঘোষণা স্বেচ্ছাসেবক দলের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সাত দেশে নতুন কমিটি ঘোষণা স্বেচ্ছাসেবক দলের

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

বিশ্বের ৭টি দেশে নতুন আহ্বায়ক (পূর্ণাঙ্গ) কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। যেসব দেশে কমিটি গঠন করা হয়েছে সেগুলো হচ্ছে- সিঙ্গাপুর, ওমান, মালয়েশিয়া, বাহারাইন, কুয়েত, সৌদিআরব পশ্চিম অঞ্চল ও দক্ষিণ কোরিয়া শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সে সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সব কমিটি অনুমোদন করেন।

কমিটিতে সিঙ্গাপুরের আহ্বায়ক হলেন মো. আব্দুর রহিম (বিপ্লব) এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার ওমর ফারুক সরকার। ওমানের আহ্বায়ক হলেন মো. জাহাঙ্গীর খান আর সদস্য সচিব মো. মুক্তার হোসেন প্রধানীয়া। এদিকে, মালয়েশিয়ার আহ্বায়ক হলেন ড. এস এম রহমান তনু, সদস্য সচিব শামসুর আলম সিকদার (হেলাল শিকদার)।

কমিটির বাহারাইনের আহ্বায়ক হলেন মো. আব্দুল আলীম এবং সদস্য সচিব দুলাল তালুকদার। কুয়েতের আহ্বায়ক হলেন ফাইজুর রহমান সুমন ও সদস্য সচিব লায়ন মো. শাহজালাল তালুকদার মহন। সৌদিআরব পশ্চিম অঞ্চলের আহ্ববায়ক হলেন আলমগীর হোসেন, সদস্য সচিব হলেন হানিছ সরকার উজ্জল। এদিকে, দক্ষিণ কোরিয়া কমিটির আহ্বায়ক হলেন মো. জাহাঙ্গীর হোসেন (জং লি চ্যান) আর সদস্য সচিব হলেন ওমর ফারুক বাপ্পি খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews