1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলা কাচিয়া ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট ইউসুফ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভোলা কাচিয়া ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট ইউসুফ

  • প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃ মেহেদী হাসান সুমন,ভোলা।। 

ভোলা সদর উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ। ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ইউনিয়নের উন্নয়ন এবং সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার তুলে ধরেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় কাচিয়া শাহামাদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। সভায় প্রায় এক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, ভোলা পৌর কৃষক দলের সদস্য সচিব মো. কামরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে এ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করেছেন। ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফের নির্বাচনী স্লোগান—“সততা ও নিষ্ঠাই আমার অঙ্গীকার, কাচিয়া ইউনিয়ন সবার।” এই স্লোগানের মাধ্যমে তিনি ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে জনবান্ধব স্থানীয় সরকার প্রতিষ্ঠার প্রত্যয় তুলে ধরেছেন।
তাঁর লক্ষ্য কাচিয়া ইউনিয়নের উন্নয়ন ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews