1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাবেক এসপিসহ ৭৫ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সাবেক এসপিসহ ৭৫ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলীকে প্রধান আসামি করে ৭৫ জনের নামে মামলা হয়েছে। এসপি বাদেও মামলায় আসামি করা হয়েছে আরও ১৮ পুলিশ সদস্যকেও। হবিগঞ্জ সদর মডেল থানায় সোমবার মামলাটি করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. আলমগীর কবীর। মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালের ১৯ আগস্ট বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।

শহরের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হলেই পুলিশ মারমুখী হয়ে উঠে। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এ সময় তারা গুলিবর্ষণ করতে থাকলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

একপর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের বাড়িতে আক্রমণ চালায়। তারা বাড়িটির একটি কক্ষের জানালা ভেঙে সেখানে অবস্থানরত পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়ালকে গুলি করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এবং পরে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলাটি করেছেন।

এস এম আওয়াল বলেন, ‘বিএনপির কর্মসূচিতে হঠাৎ পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আক্রমণ করলে আমি জি কে গউছের বাসায় আশ্রয় নেই। ওই সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জানালা ভেঙে আমার ওপর গুলি ছুঁড়ে। আমার দুই চোখে গুলি লাগে। এখনো আমার শরীরের বিভিন্ন অংশে তিনশ এর ওপরে গুলি রয়ে গেছে। আমার ডান চোখ নষ্ট হয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews