1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও খ্যাতনামা কৃষি অর্থনীতিবিদ ড. শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির এক বার্তায় জানানো হয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা একাধিক মামলার আসামির তালিকায় তার নাম রয়েছে।

১৯৭৪ সাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন ড. শামসুল আলম। ২০০৯ সালের ১ জুলাই প্রেষণে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হন। দীর্ঘ এক যুগ দায়িত্ব পালনের পর ২০২১ সালের জুলাইয়ে তিনি টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। পরে ২০২২ সালের ২৪ মে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews