1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাভারে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা চাওয়ায় মারধর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

সাভারে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা চাওয়ায় মারধর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি // সাভারের উত্তর জামসিং এলাকায় বসত বাড়ির ৬ মাসের বকেয়া বিদ্যুৎ বিলের টাকা চাওয়ায় মারধরের শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ-৩ জোনাল অফিসের কয়েকজন কর্মকর্তা।

এ ঘটনায় সাভার মডেল থানায় বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ আঃ মোত্তালিব হোসেন।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানাধীন উত্তর জামসিং এলাকায় এঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, উত্তর জামসিং এলাকার মৃত ইব্রাহীম মিয়ার ছেলে মোঃ রিপন (৩৩), মোঃ সেলিম (৩৮), মোছাঃ মনিরা বেগম (৩৪), মোঃ সুমন (৩৩) এবং ওই একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আঃ রশিদ (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ৬ মাসের বকেয়া বিদ্যুৎ বিলের ১০ হাজার পাঁচশত সাতষট্টি টাকা চাইতে গেলে অভিযুক্তরা পল্লী বিদ্যুৎ স্টাফদেরকে লাঠি আর লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে। পরে আহত ব্যক্তিরা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্বার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীরা হলেন, মোঃ রিপন আলী (৪০), মোঃ গোলাম হোসেন (৩৬), মোঃ সানি হাসান (৩০), জয় সিকদার (২৫), সৈকত রায়হান (২৬)।

এব্যাপারে সাভার মডেল থানার (ওসি অপারেশন) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews