1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ 0 বার সংবাদি দেখেছে

সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনায় ঘটে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত থেকে মধ্যনগর উপজেলা সদরে সভাসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে মধ্যনগর উপজেলার বংশিকুন্ড দক্ষিণ ইউনিয়নে ৯ নং ওয়ার্ড যুব লীগের সহ সভাপতি নিজানুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শহীদ মিয়ার দাবি গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বিএনপির রাজনীতি করতেন। তবে আব্দুল কাইয়ুম মজনু যুব লীগের রাজনীতি করেন এবং অনেক মানুষকে হয়রানি করছেন।

 

 

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মজনু ও যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব, ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে। বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews