1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সেতুতে উঠেই উল্টে গেল যাত্রীবোঝাই বাস, শিশুসহ নিহত ১৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সেতুতে উঠেই উল্টে গেল যাত্রীবোঝাই বাস, শিশুসহ নিহত ১৬

  • প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নিকারাগুয়ায় ধারণক্ষমতা অতিরিক্ত যাত্রী নিয়ে একটি বাস উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৫ জন। নিহতের মধ্যে কয়েকজন শিশুও ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী মানাগুয়ার উত্তরে একটি সেতুতে উঠার সময় বাসটি উল্টে যায় বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো। দুর্ঘটনার সময় বাসে ৭০ জনের মতো যাত্রী ছিল।মুরিলো বলেন, ‘র‌্যাঞ্চো গ্রান্দে সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

এতে করে বাসটি উল্টে যায়। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত।’ এখন পর্যন্ত ৯ জনের পরিচয় জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকামিত ছবিতে দেখা যায় সেতুর নিচে উল্টে আছে বাস। কয়েকজন হতাহত পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews