1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশের বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করতে সৌদি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (বৃহস্পতিবার) দুপুরে সৌদি আরবের শুরা কাউন্সিলের স্পিকার ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল শেখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি  মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুদেশের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্ধনও দৃঢ়। তিনি বলেন, সৌদি আরবের মক্কা ও মদিনা বাংলাদেশের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান।

রাষ্ট্রপতি বলেন, সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সৌদি আরবকে বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

এ সময় মুসলিম উম্মার শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সৌদি আরবের নেতৃত্বের প্রশংসা করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি জোর সমর্থন জানায় এবং গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানায়।

সাক্ষাৎকালে সৌদি আরবের শুরা কাউন্সিলের স্পিকার বলেন, সৌদি সরকার ও জনগণ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্ব দেয়। এ সময় প্রতিনিধিদল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews