1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্কুল ফাঁকি দেয়ায় ৫ ছাত্রকে বহিষ্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

স্কুল ফাঁকি দেয়ায় ৫ ছাত্রকে বহিষ্কার

  • প্রকাশিত : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৭১ 0 বার সংবাদি দেখেছে
নোয়াখালি প্রতিনিধি // নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ক্লাস ফাঁকি দিয়ে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় বাজার ও দোকানে আড্ডা দেয়ায় পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশে বলা হয়, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের অবগতির জন্য জানানা যাচ্ছে যে, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন সময়ে বাজারে আড্ডা দেয়া, হোটেলে খাওয়া ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে ৫ ছাত্রকে রোববার (১৪ আগস্ট) থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে বিদ্যালয়ের অন্য ছাত্রছাত্রীদরও সতর্ক করা হলো।

বহিষ্কৃত শিক্ষার্থীরা রাজগঞ্জ ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণির ছাত্র।

বিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, বেগমগঞ্জ উপজলার মধ্যে লেখাপড়ায় বেশ এগিয়ে রাজগঞ্জ ইউনিয়ন উচ্চবিদ্যালয়টি। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রণি পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে এ বিদ্যালয়ে।

ইদানিং বিদ্যালয়ের ছাত্ররা বাড়ি থেকে ক্লাসের নাম করে এসে বাহিরে আড্ডা দেয়। ক্লাস চলাকালীন তারা বাজারে চায়ের দোকানে বসে থাকে। এমন বেশ কিছু অভিযাগ ইতোমধ্যে শিক্ষকদের নজরে আসে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ছাত্রদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের সময়িকভাব বহিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বার্তা দেয়া হলো। যাতে করে ক্লাস চলাকালীন সময় অন্যরা আর এমন কাজ না করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews