
নীলফামারী প্রতিনিধি // স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদ, জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে বক্তব্য রাখেন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিব হোসেন। আরও বক্তব্য রাখেন তাইজুল ইসলাম, সাবেক সভাপতি, গণ অধিকার পরিষদ, জলঢাকা উপজেলা শাখা। আরো বক্তব্য রাখেন নূর নবী ইসলাম নূর সভাপতি ছাত্র অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখা বক্তব্য রাখেন মনজুরুল ইসলাম সাগর সাংগঠনিক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখা বক্তব্যে নেতৃবৃন্দ বলেন,বিগত স্বৈরাচারের মতো আর যেন কোনো দল এমন ভূমিকা রাখতে না পারে। এজন্য নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে।