1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হত্যা মামলার আসামীকেই কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

হত্যা মামলার আসামীকেই কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // শরীয়তপুরের জাজিরাতে দাউদ খান (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মেছের আলী মুন্সি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ খান একই এলাকার মৃত ইসমাইল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বছর আগে সংঘটিত মেছের আলী মুন্সি কান্দি এলাকার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামী ছিলেন দাউদ খান। শুক্রবার রাতে বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন তিনি।বাড়ির দরজার সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ধারালো অস্ত্র দিয়ে তার মুখে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে কুপিয়ে হত্যা করে।

পরে শনিবার সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একই এলাকার মুজাম্মেল মাদবর (৪৫) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।

এ বিষয়ে নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন বলেন, রাতের আঁধারে কে বা কারা এমন জঘন্যতম ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। বিষয়টি আমি সকালে শুনতে পেয়েছি। পদ্মা দক্ষিণ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দাউদ খানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। কী কারণে দাউদ খানকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews