1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাতীবান্ধায় ভ্যানচালক মানিকুলের হত্যাকারী শনাক্ত একজন গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

হাতীবান্ধায় ভ্যানচালক মানিকুলের হত্যাকারী শনাক্ত একজন গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট থেকে // লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান চালক মানিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ ও দালালপাড়া এলাকায় হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেন।
 এ সময় তিনি উপস্থিত  সাংবাদিকদের বলেন, মানিকুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে যারা  জড়িত রয়েছেন তাদেরকে  সনাক্ত করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য শুক্রবার দুপুরে ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের  রমনীগঞ্চ এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মানিকুলের মাথা বিহীন দেহ উদ্ধার করে পুলিশ। এর একদিন পর শনিবার বেলা ১২টার দিকে ওই ইউনিয়নের দালালপাড়া এলাকা থেকে কাটা মাথা, মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।
মানিকুল ইসলাম হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের শিঙিমারী গ্রামের আব্দুর ছাত্তারের পুত্র । বাবুল নামের এক প্রতিবেশীর ভ‌্যান চুরির অভিযোগ উঠায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিল  মানিকুল ইসলাম।
এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশের পাশাপাশি সিআইডি’একটি টিমও তদন্ত করছে।
গত রোববার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কে মানিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে সড়ক অবরোধ করেন তার প্রতিবেশীরা। এ সময় মানিকুলের পরিবার দাবি করেন দুইজন ভ্যান চালক সিরাজুল ও রশিদুল ইসলামকে গ্রেফতার করতে পারলেই এ হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে ।
এদিকে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সিংগীমারী গ্রাম থেকে সিরাজুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews