এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট প্রতিনিধি // লালমনিরহাটের হাতীবান্ধায় “মুক্তিযোদ্ধা ফুড ভিলেজ” নামের আধুনিক একটি খাবার হোটেলের উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ওই উপজেলার দিঘীর হাট বাজারে এ খাবার হোটেলটির উদ্ভোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা থানার অফিসার ইনর্চাজ শাহা আলম ।
এসময় প্রধান অতিথি বলেন, আমাদের দেশ উন্নত হচ্ছে হাতীবান্ধা উপজেলাও পিছিয়ে নেই। দিন দিন আমাদের এখানে উন্নত মানের খাবার হোটেল শুরু হচ্ছে।
মুক্তিযোদ্ধা ফুড ভিলেজের প্রতিষ্টাতা শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বরকত আলি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রোকনুজ্জামান সোহেল সিংগীমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উল্লাহ টাইফুন, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক প্রমুখ।
মুক্তিযোদ্ধা ফুড ভিলেজের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম শফি বলেন, আমাদের উপজেলায় আগে নান রুটি ছিলো না বিশেষ করে হাতীবান্ধায়। এখন থেকে মূক্তিযোদ্ধা ফুড ফিলেজে নান রুটি ছাড়াও গ্রিল, শিক কাবাব, বার্গার, বিরিয়ানিসহ উন্নত মানের চাউলের ভাত পাওয়া যাবে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
📸 Download News PhotoCard (1080×1080)
Leave a Reply