1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাতে মেহেদীর রঙ না মুছতেই নববধূর মৃত্যু! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হাতে মেহেদীর রঙ না মুছতেই নববধূর মৃত্যু!

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

দুইহাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত মুনিয়া বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামের বাসিন্দা প্রকৌশলী মেহেদী হাসানের (৩০) স্ত্রী।

 

রোববার (১৭ মে ) বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মৃতের ময়নাতদন্ত শেষে মরদেহ বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, মাত্র দুই মাস পূর্বে বানারীপাড়ার কদমবাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের (৩০) সাথে স্বরূপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মুনিয়া আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল।

 

মেহেদী হাসানের বাবা বাদশা মিয়া জানিয়েছেন, ঘটনার দিন শনিবার সকাল থেকেই মুনিয়া সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন। তবে দুপুরের দিকে হঠাৎ করে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তাদের সন্দেহ হয়। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরবর্তীতে দরজা ভেঙ্গে মুনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃতবলে ঘোষণা করেন।

 

অপরদিকে মৃত মুনিয়ার ননদ তামান্না জানিয়েছেন, বিয়ের কিছুদিন পর একদিন মুনিয়া তার (তামান্না) সাথে একত্রে ঘুমিয়েছিলেন। ওইরাতে ঘুমের মধ্যে আচমকা মুনিয়া তার গলা চেঁপে ধরেন। এ ঘটনার সূত্র ধরে তামান্না ও তার পরিবারের দাবি, মুনিয়া সম্ভবত কোনো মানসিক সমস্যায় ভুগছিলেন।

 

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। প্রাথমিকভাবে মৃতের বাবা বাদি হয়ে তার মেয়ে আত্মহত্যা করেছে মর্মে থানায় ইউডি মামলা করেছেন। ওসি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews