1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিসিসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ কাজিরহাটে ভাই-বোনকে ঘিরে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গৌরনদী উপজেলার মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বরিশাল নগরীর উন্নয়ন কাজ পরিদর্শনে সিটি প্রশাসক শিরীন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময়

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৬ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৩২৯ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews