1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসপাতালে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল ডাকাত, স্ত্রী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হাসপাতালে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল ডাকাত, স্ত্রী গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন ডাকাতি মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার কোতয়ালী মডেল থানায় মামলা করেছে বরিশাল জেলা পুলিশ লাইন্সের নায়েক মো. আব্দুল্লাহ। ঘটনার পর পালিয়ে যাওয়া আসামির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশকে লাইনে প্রত্যাহার করা হয়েছে।

পালিয়ে যাওয়া আসামি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর লেংগুঠিয়া গ্রামের বাসিন্দা রাজ্জাক বেপারীর ছেলে সুজন বেপারী (২৫)। গ্রেপ্তার হওয়া তার স্ত্রী হলেন সাদিয়া (২১)। আর লাইনে প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন-নায়েক মো. আব্দুল্লাহ ও কনষ্টেবল মো. শামীম।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন রাতে একটি ট্রলারে ধারালো অস্ত্র নিয়ে ডাকাত দল বাকেরগঞ্জের কারখানা নদী অতিক্রম করছিলো। এ সময় জেলেরা তাদের চ্যালেঞ্জ করলে ধারালো অস্ত্র দিয়ে দেখিয়ে হুমকি দেয়। তখন জেলেরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। তখন ডাকাত দলটি শর্শী বাজারে ভিড়িয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধারালো অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় পুলিশ চারজন নামধারীসহ পালিয়ে যাওয়া ডাকাত সদস্যের বিরুদ্ধে মামলা করেছে। গণধোলাইয়ের শিকার ডাকাত সদস্য সুজনকে পুলিশ প্রহরায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজন পালিয়ে যায়। তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা তার স্ত্রী সাদিয়াকে আটক করে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে। সাদিয়াকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া স্বামী সুজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। দায়িত্ব অবহেলায় দুই পুলিশ সদস্যকে লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews