1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৬ হাজার ৬৪৬ জন কৃষকের ঋণ মওকুফ করবে সরকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

৬ হাজার ৬৪৬ জন কৃষকের ঋণ মওকুফ করবে সরকার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬১ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটে ৬ হাজার ৬৪৬ জন কৃষকের মোট ৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৯৩ টাকার কৃষিঋণ মওকুফ করবে সরকার। একই সঙ্গে কৃষকদের সুবিধার্থে জেলার ২৫টি খালের ৪৮ দশমিক ৫৫ কিলোমিটার পুনঃখনন এবং ৩৮ হাজার ৩০০টি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জেলা তথ্য অফিস এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

“সরকারের নির্বাচনী ইশতেহার: ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফের সুফল” শীর্ষক এ প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন গোলাম মোঃ বাতেন।

গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মুঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন, সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল, অগ্রণী ব্যাংক এর এজিএম মো. শরিফুল ইসলাম, সামাজিক বন বিভাগের কর্মকর্তা চিন্ময় মধুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতারা।

সভায় সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল তুলে ধরা হয়। বিশেষ করে কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের পরিবহন সুবিধা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোঃ বাতেন বলেন, বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে কর্মসংস্থান, সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সুষম উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আইনের শাসন এবং খাদ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, কৃষিঋণ মওকুফ, খাল পুনঃখনন ও বৃক্ষরোপণের মতো উদ্যোগ সরাসরি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। এসব কার্যক্রম যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন হয়, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হবে।

প্রেসব্রিফিংয়ে বক্তারা বলেন, খাল খননের মাধ্যমে কৃষিজমিতে পানির প্রবাহ বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা কমবে। অন্যদিকে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews