1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কচুয়ায় মাছের খামার থেকে প্রবাসীর লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কচুয়ায় মাছের খামার থেকে প্রবাসীর লাশ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫০৪ 0 বার সংবাদি দেখেছে

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি // চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের লষ্করি-দোয়াটি গ্রামের মধ্য অঞ্চলের মাছের খামার থেকে সদ্য প্রবাস ফেরত রিপন সরকার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রিপন দোয়াটি গ্রামের সাধু বাড়ির সহদেব সরকারের পুত্র।

সোমবার (১ আগস্ট) সকালে খামারের মালিক আব্দুল মালেক খামারের পশ্চিম পাড়ে রিপনের লাশ দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ভাই তাপস সরকার দাবি করেন, পূর্ব পরিকল্পনায় আমার ভাই রিপনকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews