1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে রক্তাক্ত, যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে রক্তাক্ত, যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের সদস্য ও উপজেলার নলচিড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাসরুল খলিফাকে (৪০) বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলা যুবদলের সদস্য ও উপজেলার নলচিড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাসরুল খলিফাকে (৪০) বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে নিজ বাড়ির পাশে কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানিক খানের চায়ের দোকানে বসে চা পান করছিল।

এ সময় ৫/৬ জন সন্ত্রাসী ধারাল অস্ত্র নিয়ে নাসরুল খলিফার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করেছে।

আহত যুবদল নেতা নাসরুল খলিফার বড় ভাই গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ শামীম খলিফা (৪৫) অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই নাসরুল তারাবির নামাজ পড়ে বাড়ির পাশে মানিক খানের চায়ের দোকানে চা পান করছিল এ সময় স্থানীয় যুবলীগের সন্ত্রাসী টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২) ও সোহেল মল্লিকের (৩৪) নেতৃত্বে ৫/৬ জন ধারাল অস্ত্রধারী যুবলীগ সন্ত্রাসী রাম দা, চাপাতি, চাকুসহ অতর্কিতভাবে নাসরুলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে।

এ ঘটনা চায়ের দোকানে থাকা অনেকেই দেখলোও সন্ত্রাসীদের ভয়ে নাসরুলকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।

অভিযোগের ব্যাপারে জানতে  টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২ ও সোহেল মল্লিককে (৩৪) ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews