1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হজ নিবন্ধনের সময় শেষ, পূরণ হয়নি কোটা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

হজ নিবন্ধনের সময় শেষ, পূরণ হয়নি কোটা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // চলতি বছর হজের নিবন্ধনের সময় সাত দফা বাড়ানো হয়েছে। এরপরও বাংলাদেশ থেকে হজ পালনে হজযাত্রীর কোটা পূরণ হয়নি।

বুধবার (৫ এপ্রিল) সবশেষ বাড়ানো নিবন্ধনের সময় শেষ হয়েছে। কোটা পূরণে এখনও ৮ হাজার ২৪৪ জনের নিবন্ধন বাকি আছে।

এবার হজের খরচ বেড়ে যাওয়ায় নিবন্ধনে ভাটা পড়েছে। এর আগে সাত দফা সময় বাড়িয়েও কোটা পূরণ হয়নি। সৌদি আরবে সেবামূল্য কমার কারণে চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানোও হয়েছে। এরপরও হজযাত্রীর নিবন্ধনে সাড়া মেলেনি।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

হজ পোর্টালের তথ্যানুযায়ী, বুধবার রাত ৯টা পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৯৫৪ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৯৩ জন এবং বেসরকারিভাবে ১ লাখ ৮ হাজার ৯৬১ জন নিবন্ধিত হয়েছেন। এখনও কোটা পূরণে ৮ হাজার ২৪৪ জন হজযাত্রীর নিবন্ধন বাকি আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews